কমনওয়েলথ গেমস জ্যাভলিনে দুর্দান্ত সাফল্য! ভারতের পদক জয়ের আশা প্রবল – নীরজ সহ তিন জ্যাভলিন থ্রোয়ারই ফাইনালে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ৩১,জুলাই :: ভারতের তিন জ্যাভলিন থ্রোয়ারই পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে নিজেদের জায়গায় সুনিশ্চিত করে নিয়েছেন।

যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরম্যান্স করে, ফাইনালে পৌঁছে দেশের পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছেন তারা।নীরজ চোপড়া ৭৯.৬১ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে ফাইনালে নিজের জায়গা সুনিশ্চিত করেছেন। অপরদিকে রোহিত যাদব ৭৮.৩৭ মিটার থ্রো করে ফাইনালে পৌঁছেছেন। যশবীর সিংও ভালো পারফরম্যান্স করে ৭৮.৩৬ মিটার ছুঁড়ে ফাইনালের টিকিট কেটেছেন।

একই ইভেন্টের ফাইনালে ভারতের তিন অ্যাথলিটের অবস্থান নিঃসন্দেহে দেশের জন্য বড় অর্জন। এবার নজর থাকবে ফাইনালে ভারতের ঝুলিতে কতগুলি পদক আসে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + fourteen =