নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২২,আগস্ট :: উন্নত চিকিৎসা পদ্ধতিতে জটিল অস্ত্রোপচার করে এক যুবকের প্রাণ বাঁচানোর দাবি মালদার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের। মূত্রনালিতে থাকা বড় আকারের পাথর অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে অপসারণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রায়গঞ্জের হালালপুর এলাকার বাসিন্দা ওই যুবক কিছুদিন আগে চিকিৎসক আরিফ ইসলামের কাছে চিকিৎসার জন্য আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অস্ত্রোপচারের সময় চিকিৎসক দেখতে পান, মূত্রনালিতে বড় আকারের পাথর রয়েছে। পাশাপাশি আরও একটি ছোট পাথরও ছিল বলে জানান তিনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার করে মূত্রনালি থেকে সমস্ত পাথর সফলভাবে বের করা হয়। চিকিৎসা প্রক্রিয়া সফল হওয়ায় বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

