সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ৩০,আগস্ট :: ২০২৬ মহিলা বিশ্বকাপ এর ফাইনালে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউট ।
৩-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর সেই সঙ্গেই দীর্ঘ ১৬ বছর পর আবারও মহিলা হকির বিশ্বমুকুট নিজেদের দখলে নিল আর্জেন্টিনা।
ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত সমতা ফেরায়। এরপর টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে পাশে আর্জেন্টিনা। আর্জেন্টিনার গোলরক্ষক ক্রিস্টিয়ানা পেনাল্টি শুট আউটে তিনটি শট রুখে দিয়ে জয়ের অন্যতম নায়িকা হয়ে ওঠেন।
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও, মহিলা হকির বিশ্বমঞ্চে আর্জেন্টিনা দেখিয়ে দিল আর্জেন্টিনার খেলাধুলার ঐতিহ্যে এখনও বিশ্বজয়ের আগুন জ্বলছে! আর্জেন্টিনার নীল-সাদা পতাকা আবারও উঠল বিশ্বক্রীড়ার শীর্ষে।

