মুখ্যমন্ত্রীর নির্দেশে সারের কালোবাজারিতে ‘নজর’, চাঁচলে আচমকা হানা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ০১,সেপ্টেম্বর :: মুখ্যমন্ত্রীর নির্দেশে সারের কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন।

আমন ধান রোপণের মরশুমে কৃষকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে চাঁচল শহরে সারের পাইকারি দোকানগুলিতে আচমকা অভিযান চালাল চাঁচল ব্লক প্রশাসন, কৃষি দপ্তর ওএনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।মালদার চাঁচল শহরের পাহাড়পুর ও আদর্শপল্লি এলাকার দুটি পাইকারি সারের দোকানে হানা দেন আধিকারিকরা। দোকানগুলিতে নির্দিষ্ট এমআরপির মধ্যে সার বিক্রি হচ্ছে কি না, কৃষকরা সরকারি নির্ধারিত দামে সার পাচ্ছেন কি না—তা খতিয়ে দেখেন তাঁরা।

অভিযানে বেনিয়মের অভিযোগ সামনে আসায় আদর্শ পল্লীর এক সার ব্যবসায়ী ব্যবসায়ী কে শোকজও করা হয়। পাশাপাশি, প্রতিটি সারের দোকানে বাধ্যতামূলকভাবে সারের দাম সংক্রান্ত চার্ট টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =