অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে বার্নপুরের মহাত্মা গান্ধী হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বার্নপুর :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: বার্নপুরের মহাত্মা গান্ধী হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে সামিল হয়।

পরীক্ষার্থীদের অভিযোগ, গোটা রাজ্যে যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে এডমিট কার্ড বাবদ ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে, সেখানে এই স্কুলের পক্ষ থেকে তাদের কাছ থেকে অতিরিক্ত ৯০ টাকা দাবি করা হচ্ছে।

পরীক্ষার্থীরা জানায়, তারা যখন প্রশ্ন করছে কেন এই অতিরিক্ত ৯০ টাকা দিতে হবে, তখন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও স্পষ্ট উত্তর দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, এই অতিরিক্ত টাকার কোনও রশিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

বিক্ষোভকারী পরীক্ষার্থীদের দাবি, স্কুল ও প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং কেন অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সেই বিষয়েও কোনও লিখিত বা মৌখিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।

তারা অবিলম্বে এই অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা ও পুরো বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানায়। ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =