অনশন মঞ্চে অভিনব চুরি, বিরসা মুন্ডার ছবিতে প্রনাম করেই চোর চুরি করলো বর্ধমানে তৃণমূলের রাজ্য আদিবাসী শাখার চেয়ারম্যান দেবু টুডুর মোবাইল ফোনটি।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১,ফেব্রুয়ারি :: বিরসা মুন্ডার ছবিতে প্রণাম করে তৃণমূল নেতার অনশন মঞ্চ থেকেই মোবাইল নিয়ে চম্পট দিলো চোর। এই চুরির ঘটনায় চাঞ্চল্য বর্ধমানে।

রাজ্য আদিবাসী শাখার চেয়ারম্যান তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নেতৃত্বে বর্ধমান শহরে কার্জন গেট এলাকায় এসআইআর এর হয়রানির বিরুদ্ধে সরব হয়েছে আদিবাসী সমাজ। মঞ্চ তৈরি করে অনশন আন্দোলন চালাচ্ছেন দেবু টুডু।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অনশন মঞ্চ ও কোর্ট কম্পাউন্ড সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই ঘটে যাওয়া এই ঘটনা আন্দোলন ও প্রশাসন—দু’দিকেই নতুন করে আলোড়ন তৈরি করেছে।

চোর অনশন মঞ্চে উঠে প্রথমে বিরসা মুন্ডার ছবিতে প্রণাম করে চোর। তারপরে দেবু টুডু র পাশে রাখা তার মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয় চোর। দেবু টুডু জানিয়েছেন, তার মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। তবে এভাবে তার মোবাইল চুরি হয়ে যাবে বুঝতে পারেননি। গোটা ঘটনায় তিনিও হতবাক।

বর্ধমান থানায় সমস্ত বিষয়ে জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মোবাইল চোরের খোঁজ খবর শুরু করে দিয়েছে। প্রত্যক্ষদর্শী ঝর্ণা মন্ডল জানান প্রথমে আমার সঙ্গে এসে কথা বলল তারপরেই বিরশা মুন্ডার প্রতিকৃতিতে প্রনাম করেই মোবাইল চুরি করে নিয়ে পালায় চোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =