নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: একাধিক জেলায় ট্রাইবুনালের জন্য অফলাইনে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু, ব্যতিক্রমী ছিল মালদা। অবশেষে আজ থেকে অফলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু হলেও প্রচারের অভাবে খা খা করছে ট্রাইবুনাল।
মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে খোলা হয়েছে ট্রাইব্যুনাল। জেলার ১২ টি বিধানসভার জন্য আলাদা আলাদা ১২ টি টেবিল করা হয়েছে। জানা গেছে মালদা জেলায় বিচারাধীন ছিল ৮ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের।
ডিলিটেড হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন। মূলত ডিলিটেড হওয়া ভোটার রা আবেদন করবেন ট্রাইব্যুনালে। কিন্তু ভোটারদের অভিযোগ,তাদের রীতিমত হয়রানি করা হচ্ছে। ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও কিছু বলা হচ্ছে না এখান থেকে।
বলছে একবার কাজ হবে আবার বলছে কাজ হবে না। তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। তার পরও তাদের ডিলিটেড করা হয়েছে।

