অবৈধভাবে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: মঙ্গলবার ৩১,মার্চ :: অবৈধভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও পথ অবরোধ কর্মসূচি নিয়েছে বামনহাট জাগরণ মঞ্চ।

জাগরণ মঞ্চে সদস্যদের অভিযোগ বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে ৭৬৭ জন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে

তাদের আরো অভিযোগ বিজেপির অঙ্গুলী হেলনে চলছে নির্বাচন কমিশন এবং সেই বিজেপির কথা মত নির্বাচন কমিশনার অনৈতিকভাবে ৭৬৭ জন বৈধ ভোটারদের নাম তালিকা থেকে ডিলিট করেছে ।

এছাড়াও তাদের দাবি এখন পর্যন্ত বিপুলসংখ্যক বৈধ ভোটারের নাম অ্যাডযুডিকেশন তালিকায় রয়েছে। এরই প্রতিবাদে আজ সকাল দশটা নাগাদ বামনহাট হাসপাতাল সংলগ্ন বামনহাট দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বামনহাট জাগরণ মঞ্চ, রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =