অসুস্থ ছেলেকে দেখতে ভীমগড়, রতনপুর থেকে সোজা দুর্গাপুরে পাড়ি এক বৃদ্ধর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: অসুস্থ ছেলেকে দেখতে ভীমগড়, রতনপুর থেকে সোজা দুর্গাপুরে পাড়ি এক বৃদ্ধার। বৃদ্ধার নাম পরিমল পাঁজা।পুলিশ সূত্রে খবর গান্ধীমোড় সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে এক বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখে ট্রাফিক ডিউটি কর্তব্যরত ট্রাফিক গার্ড সৌরভ দাস বৃদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি ট্রাফিক ওসি সুকান্ত দাস এর নজরে আনেন।

সুকান্ত বাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন এবং বৃদ্ধার কাছ থেকে একটি ফোন নাম্বার নিয়ে ফোন করে জানতে পারেন বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে আছে। তাকে দেখতেই বৃদ্ধার এই অভিযান।

পুলিশি সহযোগিতায় বৃদ্ধাকে বিধান নগরের বেসরকারি হাসপাতালে এনে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন ট্রাফিক ওসি সুকান্ত দাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =