আজকে ২রা এপ্রিল মাথাভাঙ্গা মহকুমা অফিসারের অফিসে মনোনয়ন দাখিল করলেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক এবং শীতলকুচি কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৩,এপ্রিল :: দিকে দিকে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল কুচবিহার জেলার ভোট আগামী তেইশে এপ্রিল |

আজকে ২রা এপ্রিল মাথাভাঙ্গা মহকুমা অফিসারের অফিসে মনোনয়ন দাখিল করলেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক এবং শীতলকুচি কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন।

                                    মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক

প্রসঙ্গত উল্লেখ্য যে সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রেই জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী। এবারে প্রার্থী পরিবর্তন করে মাথাভাঙ্গায় দাঁড়িয়েছেন নিশীথ প্রামানিক এবং শীতলকুচিতে সাবিত্রী বর্মন। জোরকদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি ও প্রচার একাধিক রোড   শো ।

আজকে দুপুরে বিশাল মিছিল নিয়ে মাথাভাঙ্গা মহকুমা অফিসারের অফিসে উপস্থিত হন। নমিনেশন দাখিল করেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন মাথাভাঙ্গার জনগণ তাকে এবারের ভোটে আশীর্বাদ করে মাথাভাঙ্গায় এবারও পদ্মফুল ফোটাবেন এবং সারা রাজ্যে ও পদ্ম ফুল ফুটবে।

এখন দেখার পালা আগামী ৪ঠা মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয় কে জয় লাভ করে মাথাভাঙ্গা ও শীতলকুচি কেন্দ্র থেকে রাজ্যে কি প্রত্যাবর্তন নাকি পরিবর্তন অপেক্ষা ৪ঠা মের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =