আবারও রাস্তার ধারে ধস, আতঙ্কে এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: আবারও রাস্তার ধারে ধস, আতঙ্কে এলাকাবাসী। দুর্গাপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কনিষ্ক মোড়ে দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার প্রধান সড়কের পাশে হঠাৎ ধস নামায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মিনিটের মধ্যে একটি ছোট গর্ত দ্রুত বড় আকার ধারণ করে এবং রাস্তার অংশ বসে যেতে শুরু করে। ঘটনার খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও সেকেন্ডারি মোড় এবং সি.আর. দাস–কনিষ্ক সংলগ্ন এলাকায় বড় ধসের ঘটনা ঘটেছিল। ফলে নতুন করে ধস নামায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এবং ইস্পাত সংস্থার আধিকারিকরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পথচারী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে গোটা এলাকাটি কর্ডন করে ঘিরে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =