আবারো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভরসা রাখলেন ধুপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রফেশন নির্মল চন্দ্র রায় কে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ১৭,মার্চ :: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভরসা রাখলেন ধুপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রফেশন নির্মল চন্দ্র রায় কে।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই, রীতিমতো ঢাকঢোল নিয়ে গোটা ধুপগুড়ি শহর পরিক্রমা করে মায়ের মন্দিরে পূজো দিয়ে জনসংযোগে মেতে উঠলেন প্রাক্তন বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায়।।

ধুপগুড়ি বিধানসভায় ধুপগুড়ি মহকুমা উপহার দেওয়ার পর এবার ধুপগুড়িবাসীর জন্য আরো একাধিক চমক নিয়ে ধুপগুড়ির যাবতীয় সমস্যা নিবারণে তৃণমূল কংগ্রেস মনোনীত ধুপগুড়ির প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় জনসংযোগ ও ভোট প্রচারে নেমে পড়লেন।।

বিপুল ভোটে আবারো তৃণমূল কংগ্রেস ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছে এমনটাই দাবি প্রফেসর নির্মল চন্দ্র রায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =