নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: বসিরহাটে নির্বাচনী প্রচার আজ তার শুভ উদ্বোধন হলো বসিরহাট টাউন হলে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ।
বসিরহাট শহরের আই এন টিটি ইউ সির সহ-সভাপতি অলোক সরদার কৌশিক দত্ত সহ বিশিষ্ট জনেরা টাউন হলে শতাধিক মহিলাদের নিয়ে বিভিন্ন গেম বিষয়ের মধ্যে দিয়ে আবার খেলা হবে জিতবে মহিলারা স্লোগান দেন
যেখানে রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু জনমুখী প্রকল্পের সূচনা করেছেন যা রাজ্যবাসীর মুখে হাসি ফোটার পাশাপাশি উপকৃত হচ্ছেন রাজ্যবাসী।
যাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হচ্ছে যুবসাথী, লক্ষীর ভান্ডার, সবুজ সাথী, খাদ্যসাথী, রুপশ্রী, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী সহ একাধিক জনমুখী প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।
আজ উক্ত কর্মসূচিতে শতাধিক মহিলারা এই খেলায় অংশগ্রহণ করেন তাদেরকে একদিকে গলায় উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন জনপ্রতিনিধিরা
অন্যদিকে তারা মঞ্চে উঠে শুভ্রা ঘোষ বসু রুশা মজুমদার বূতিকা রায় স্বপ্ন দাস সহ বিভিন্ন মহিলারা তাদের বিভিন্ন গেম শো খেলার পারদর্শিতা দেখান এবং তাদের হাতে “আবার খেলা হবে খেলবে মহিলারা জিতবে মহিলারা” স্মারক তুলে দেন।

