নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২,মার্চ :: রবিবার রাত্রে গাজোল টোল প্লাজা পার করে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিংয়ে এসে দাঁড়ায় দুটি লড়ি। গাজোল থানার আধিকারিকদের একটি টিম টল প্লাজার কাছে পেট্রোলিং ডিউটি করাকালীন গাড়ি দুটি দেখে তাদের সন্দেহ হয়।
গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ এর পর তল্লাশি চালানো হলে গাড়ি দুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। খবর পেয়ে ছুটে আসেন গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য গাজোল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থলে আসেন ।
তারই উপস্থিতিতে সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ সিজ করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জানা গেছে মুর্শিদাবাদের দিক থেকে গাড়িটি সম্ভবত বালুঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। গাজল টোল পার হতেই পুলিশের জালে আটকে পড়ে ওই দুটি লরি।
একটি লরিতে ৯৫ টি পেটি ও অন্য আরেকটিতে ৯৯ টি পেটি ছিল বলে পুলিশ সূত্রে খবর। মোট দুই গাড়ি থেকে আনুমানিক ২৯ হাজার ১০০টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ধৃতদের আজ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

