আবাস তালিকায় তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম – ক্ষোভে গ্রাম পঞ্চায়েত ও পার্টি অফিস ঘেরাও গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: মঙ্গলবার ১০,মার্চ :: সরকারি আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনা পঞ্চায়েতের ভাটাকুল গ্রামে।

অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের আত্মীয়-স্বজনরা আবাস যোজনার ঘর পেলেও প্রকৃত দরিদ্র মানুষের নাম নেই তালিকায়। এমনকি পাকা বাড়ি থাকা সত্ত্বেও একই ব্যক্তি পুনরায় আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে

এই অভিযোগকে কেন্দ্র করে রাতে গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সহ স্থানীয় বাজার এলাকায় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, ঘর দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে কাটমানিও নেওয়া হয়েছে।

বিক্ষোভের আঁচ টের পেয়ে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন স্থানীয় নেতা এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ। তবে এক তৃণমূল নেতাকে ঘিরে এলাকাবাসী তুমুল বিক্ষোভ দেখান।

রাতের অন্ধকারেই অভিযুক্ত নেতাদের খোঁজে একজোট হন ভাটাকুল গ্রামের বাসিন্দারা এবং পার্টি অফিস ঘিরে বিক্ষোভ শুরু হয়।

সোমবার সেই উত্তেজনার প্রভাব পৌঁছে যায় বলগোনা পঞ্চায়েত কার্যালয়েও। গ্রামবাসীদের দাবি, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম কীভাবে আবাস যোজনার তালিকায় এল এবং কারা এই টাকা নিয়েছে তার পূর্ণ হিসেব দিতে হবে।

পাশাপাশি যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, সেই টাকা ফেরত দেওয়ার দাবিও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =