নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিধানসভার নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শুরু হয়েছে দলবদলের খেলা। আলিপুরদুয়ার ফালাকাটা এক নম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫১ টি পরিবার যাকে ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা।
তৃণমূল -এর জেলা সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায় ও তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি রাজু মিশ্রের উপস্থিতিতে ১ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ৫১টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
একটি যোগদান কর্মসূচির মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন নেতৃত্ব। তৃণমূলের দাবি, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আস্থা রেখেই ওই পরিবারগুলি দলে সামিল হয়েছে।

