আলু তোলার কাজে এসে ট্রাক্টর উল্টে মৃত ১জন আহত কমপক্ষে ২১জন বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: রবিবার ৮,মার্চ :: সুন্দরবন এলাকা থেকে মাঠে আলু তোলার কাজে এসে ট্রাক্টর উল্টে মারা গেলো এক ব্যক্তি,, পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লো শ্রমিক বোঝাই ট্রাক্টর।

রবিবার রায়নার হিজলনা অঞ্চলের জাকতা এলাকায় আলু তোলার কাজে আসা শ্রমিক বোঝাই একটি ট্রাক্টর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই মর্মান্তিক ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মোট ২২ জন শ্রমিকের একটি দল রায়নায় আলু তোলার জন্য এসেছিলেন।

রবিবার হিজলনা থেকে জাকতা যাওয়ার পথে জাকতা শ্মশানের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি সজোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে শ্রমিকরা তার তলায় চাপা পড়েন।

দুর্ঘটনার শব্দ শুনে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন  আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়,, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ৬০ বছর বয়সী মনোরঞ্জন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ওই শ্রমিকের বাড়ি হাসনাবাদ এলাকায় । বাকি ২১ জন শ্রমিকের চিকিৎসা শুরু হয়েছে,, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে পরিবারের অন্নের সংস্থান করতে এসে এমন প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হিজলনা ও জাকতা গ্রাম জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =