আলু ফেলে গেট বন্ধ করে চন্ডীমাতা কোল্ড স্টোরেজে চাষীরা বিক্ষোভ দেখালো সোমবার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: সোমবার ১৬,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় আঝাপুর চন্ডী মাতা হীম ঘরে আলু চাষিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ গতকাল থেকেই সরকারি ন্যায্য মূল্যে আলু নেওয়া শুরু হয়েছে।

সেই মোতাবেক আলু চাষিরা হিম ঘরে আলু ঢোকতে এলে সেখানকার আধিকারিকরা জানান, যে ক্রাইটেরিয়া মেনে আলু সরকার নিচ্ছে সেই ক্রাইটেরিয়া মেনে চাষীদের আলু দেয়া সম্ভব নয়।এদিন দুপুরে তারা হিমঘরের মেন দরজা বন্ধ করে আলু ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কোন আলুর গাড়ি আনলোডিং করতে দেবে না বলেও জানান তারা।

যতক্ষণ না তাদের এই সমস্যা মিটছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। চন্ডীমাতা হিমঘর এর ম্যানেজার জানান আমাদের কিছু করার নেই সরকার যেরকম ভাবে নির্দেশিকা দিয়েছে সে রকম নির্দেশ মেনে তারা আলুর নিতে বাধ্য সরকারের নির্দেশ না মানলে তারা আলু নিতে পারবেন না।

চাষিরা এও জানান জামালপুরের অন্য হিমঘরে একই ধরনের সমস্যা হয়েছিল কিন্তু তার সরলিকরণ হয়ে গেছে আজ এই হিম ঘরে প্রথম আলু নেওয়া হচ্ছে তাই এই সমস্যা হচ্ছে আশা করছে তারা প্রশাসনিক মধ্যস্থতায় তাদের এই সমস্যার সমাধান সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =