আসানসোলে গাড়ির সার্ভিসিং সেন্টারে আগুন, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৭,মার্চ :: আসানসোলের একটি বড় গাড়ির সার্ভিসিং সেন্টারে ভয়াবহ আগুন লাগায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের একটি আবাসিক বাড়িও এর জেরে ক্ষতিগ্রস্ত হয়।

সার্ভিসিং সেন্টারের কর্মীদের অনুমান, সেন্টারের পিছনে থাকা ঝোপঝাড় ও জঙ্গল থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে সেটি সার্ভিসিং সেন্টার জুড়ে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর দেওয়া হয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং দমকল বিভাগকে। তবে স্থানীয়দের অভিযোগ, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে, যার ফলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।

দেরীতে হলেও চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং দমকল বিভাগের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =