আসানসোল-এ আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার, ভোটের আগে তৎপর পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: ভোটের মুখে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানা-র পুলিশ। স্থানীয় গিরমিট ১০ নম্বর এলাকা থেকে রাকেশ কুমার চৌরাসিয়া ওরফে রাহুল নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, তার কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকতে পারে।

পাশাপাশি সে একটি বড় গ্যাংয়ের সদস্য বলেও প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা করা হবে। ভোটের আগে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fourteen =