আসানসোল গ্যাস না পেয়ে সমস্যায় গ্রাহকরা, জি টি রোডে অবরোধ আসানসোলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১৮,মার্চ :: আসানসোল গ্যাস না পেয়ে সমস্যায় গ্রাহকরা, জি টি রোডে অবরোধ আসানসোলে গ্যাস বুকিং করেও গ্রাহকরা গ্যাস না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন।অভিযোগ, গত ৫ তারিখ থেকে গ্যাস বুকিং করা হলেও এখনও পর্যন্ত অনেকেই গ্যাস পাননি। গ্যাস এজেন্সির মালিক প্রতিদিনই গ্রাহকদের বলছেন যে দু’দিনের মধ্যে গ্যাস পাওয়া যাবে, কিন্তু বাস্তবে তা পাওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা জি টি রোড -এ এল আই সি মোড় এর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =