আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘরেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১৩,মার্চ :: যুদ্ধের জেরে অন্যান্য দেশের সাথে ভারতেও চূড়ান্ত গ্যাস সংকট দেখা দিয়েছে। সরকারি ক্ষেত্র থেকে শুরু করে বেসরকারি ক্ষেত্রে সব জায়গায় একই অবস্থা।

আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘরেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সংকটে জেরে রোগীদের জন্য খাবার তৈরি একপ্রকার বন্ধ হওয়ার উপক্রম। আসানসোল জেলা হাসপাতালে দিনে গড়ে ৭০০ থেকে ৭৫০ রোগীর খাবার তৈরি হয়। যা রোগীদের বিনা মূল্যে দেওয়া হয়।

এই রান্না ঘরের কর্মী মন্টু দাস ও রাজেশ প্রসাদের বক্তব্য কোনো রকমে অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে গ্যাস নিয়ে এসে রান্না করা হচ্ছে। কিন্তু এইভাবে দীর্ঘদিন চালানো সম্ভব নয়। অপরদিকে হাসপাতাল চত্বরে রোগীর পরিবার এবং ডাক্তারদের জন্য ক্যান্টিনেও গ্যাস সংকট দেখা দিয়েছে।

এই ক্যান্টিনের ঠিক প্রাপ্ত সংস্থার কর্ণধার অসিত পাল বলেন ইতিমধ্যেই বহু জায়গায় রেস্তোরা বন্ধ হয়ে গেছে। প্রত্যেক সিলিন্ডার তিন হাজার টাকার বেশি দামে কিনতে হচ্ছে। এরকম পরিস্থিতি থাকলে এক দু দিনের মধ্যে ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =