আসানসোল দক্ষিণে রাজনৈতিক পালাবদল, প্রাক্তন কাউন্সিলরের ছেলে সহ ৫০ জন বিজেপিতে যোগদান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২৩, মার্চ :: আসানসোল দক্ষিণে রাজনৈতিক পালাবদল, প্রাক্তন কাউন্সিলরের ছেলে সহ ৫০ জন বিজেপিতে যোগদান আসানসোল দক্ষিণ বিধানসভার কালীপাহাড়ি এলাকায় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ঘটনা সামনে এসেছে।

প্রাক্তন কাউন্সিলর মতিশ বাদ্যকরের ছেলে গোপাল বাদ্যকর তাঁর পরিবারের প্রায় ৪৯-৫০ জন সদস্যকে নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেছেন।

গোপাল বাদ্যকর জানান, তিনি ২০০৬ সাল থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন লাল পতাকার রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তাঁর বাবা মতিশ বাদ্যকরও প্রায় ১০ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তিনি বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং বিজেপির নীতিতে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি তিনি জানান, আগামী দিনে আরও পরিশ্রম করে দলকে শক্তিশালী করতে চান এবং বর্তমান সরকারকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করবেন।

গোপাল বাদ্যকর জানান, আসানসোল দক্ষিণের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর মতে, অগ্নিমিত্রা পালের কাজ ও সংগঠনের দক্ষতায় অনুপ্রাণিত হয়েই এই দলে আসা।

জানা গেছে, গোপাল বাদ্যকরের পরিবার কালীপাহাড়ি এলাকার ৩৮ নম্বর ওয়ার্ড (আগের ৩৪ নম্বর)-এর বাসিন্দা। এই গণ যোগদান আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 13 =