ঈদের দিনে সুন্দরবনে হাই অ্যালার্ট – পর্যটনকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর কড়া নাকা চেকিং

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফ্রেজারগঞ্জ  :: শনিবার ২১,মার্চ :: পবিত্র রমজান মাসে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইবাদতে ব্যস্ত, ঠিক সেই সময়ই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় দেখা গেল অন্য এক ছবি।

নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ ও বকখালি এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়ার এমন অনিশ্চয়তার মধ্যেই নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন।

শনিবার ভোর থেকে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শুরু হয়েছে নাকা চেকিং। রাস্তার গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, বকখালিতে বেড়াতে আসা পর্যটকদের গাড়িও বাদ যাচ্ছে না এই নজরদারি থেকে। প্রত্যেকটি গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি যাত্রীদের পরিচয়ও যাচাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =