নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাটে থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের বাগুন্ডী গ্রামের ঘটনা।
বছর ১৮ ঈশিতা চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বাংলা প্রথম বিভাগ পরীক্ষা দিয়ে এসেছে বাড়ি ফিরে জানতে পারে পরীক্ষায় ভালো হয়নি তার জন্য না এর পিছনে অন্য কোন কারণ আছে। অভিমানে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়।
সকালবেলা বসিরহাট থানার পুলিশ এসে মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার মর্গে পাঠিয়েছে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে । পরিবারের লোকের দাবি কেন এই ঘটনা ঘটলো আমরা জানিনা তবে তবে পুলিশ তদন্ত করে দেখুক এর পিছনে কি কারণ রয়েছে।

