উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা এলাকায় ইতিহাস গড়ল বিশাল ইফতার মাহফিল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর দিনাজপুর :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা এলাকায় ইতিহাস গড়ল বিশাল ইফতার মাহফিল। পবিত্র রমজান উপলক্ষে শিরশি আই এম সিনিয়র মাদ্রাসার মাঠে নেমে আসে জনসমুদ্রের ঢল।

চাকুলিয়া শেরশাবাদিয়া একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় এই মহা ইফতার। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন এই আয়োজনে।  ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক। এরপর সম্মিলিত দোয়ায় সকলের জন্য শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সারিবদ্ধভাবে বসে রোজা ভাঙেন অংশগ্রহণকারীরা। একসাথে ইফতার করার দৃশ্য নজর কেড়েছে সবার। মাঠজুড়ে ছিল শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের এক অনন্য ছবি। স্বেচ্ছাসেবকদের তৎপরতায় গোটা অনুষ্ঠান ছিল সুশৃঙ্খল। খেজুর, ফল ও বিভিন্ন খাবার পরিবেশন করা হয় অংশগ্রহণকারীদের মধ্যে।

বিশাল জনসমাগমেও কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসীর মতে, এমন বড় ইফতার আগে খুব কমই দেখা গেছে। রমজানের পবিত্র বার্তা একতার বন্ধনে আবদ্ধ করল চাকুলিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eighteen =