উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় ব্যাপক পরিমাণ ভেজাল সার বাজেয়াপ্ত করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাকুলিয়া :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় ব্যাপক পরিমাণ ভেজাল সার বাজেয়াপ্ত করল পুলিশ। চাকুলিয়া থানায় পিনাকী সরকার দায়িত্বে আসার পরই সমাজবিরোধী কাজ প্রায় বন্ধ। কোন বেআইনি কাজ করতে দেওয়া হবে না, পিনাকীবাবুর কড়া নির্দেশ।

আজ পিনাকী সরকারের নেতৃত্বে এস আই হাসমি আলী ও চন্দন প্রমাণিক সহ অন্যান্য পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক সার কারখানায় হানা দিয়ে প্রচুর পরিমাণে ভেজাল সার বাজেয়াপ্ত করল।

চাকুলিয়া থানার বা্রোটিয়া এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন ওই কারখানায় দীর্ঘদিন ধরেই নামিদামি কোম্পানির বস্তাতে ভেজাল সার তৈরি করে বিক্রি করা হত।

চাকুলিয়া থানার বিভিন্ন এলাকার পাশাপাশি বিহারে সেই সার সরবরাহ করা হত। গোপনে খবর পেয়ে কারখানায় হানা দিয়ে কয়েকশো বস্তা ভেজাল সার বাজেয়াপ্ত করা হয়েছে।

এর মধ্যে ছিল ইউরিয়া, পটাশ সহ নানা ধরনের সার। পুলিশী হানার খবরে পালিয়ে যায় কারখানার শ্রমিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি তদন্তকারী পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই সারগুলো এলাকায় খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো। ফলে কৃষকদের মাঠে সার ব্যবহার করলে ব্যাপক হারে ক্ষতির মুখে পড়তে হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =