ঋণ পরিষেবায় রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হল গোল্ড লোন পরিষেবা। স্বল্প সুদের হারে সাধারণ মানুষের হাতে সহজে ঋণ পৌঁছে দিতেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

উদ্বোধনের দিনে ব্যাংকের কর্মীরা সমবেত হয়ে এই শুভ মুহূর্তের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রতন কুমার চৌধরী (তিলক)।

তিনি জানান, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের গোল্ড লোনে সুদের হার অনেকটাই কম রাখা হয়েছে, যাতে মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষ উপকৃত হন।

এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে সহজে ঋণ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার কুন্ডু, সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য, ডিরেক্টর অমল দাস, চিফ এক্সিকিউটিভ ইনচার্জ তাপস বিশ্বাস সহ ব্যাংকের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

ব্যাংক সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিনেই প্রায় সাতজন গ্রাহক গোল্ড লোন গ্রহণ করেন। গ্রাহকদের মধ্যে বুলটি রায় বলেন, “এত স্বল্প সুদের হারে রায়গঞ্জে গোল্ড লোন পাওয়া যাবে ভাবতেই পারিনি। খুব সহজ প্রক্রিয়ায় ঋণ পেয়ে আমি খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 9 =