নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শনিবার ১৪,মার্চ :: সর্বত্র যখন পর্যাপ্ত রান্নার গ্যাস সিলিন্ডার না পেয়ে হাহাকার চলছে, সেরকম একটি সময় বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও কাটিং করে চড়া দামে বিক্রির অভিযোগে-
২১টি গ্যাস সিলিন্ডার ও গ্যাস কাটিং এর সরঞ্জাম ও বোতল ভর্তি কাটিং পেট্রোল সহ গ্রেপ্তার হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লক এর কুলতলিয়া গ্রামের সরোজ দত্ত।
সরোজ দত্ত নিজেকে এইচ পি গ্যাসের ডিলার পরিচয় দিয়ে দিনের পর দিন চড়া দামে এলাকার মানুষকে গ্যাস সিলিন্ডার বিক্রি করেছে।
টাকা নিয়ে মানুষকে সঠিক সময় গ্যাস সিলিন্ডার সরবরাহ করেনি। দিনের পর দিন গ্যাস কাটিং করে অটো ও ছোট সিলিন্ডারে ভর্তি করে বিক্রির অভিযোগ ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ শুক্রবার রাত্রে অভিযান চালিয়ে ২১ টি গ্যাস সিলিন্ডার ও গ্যাস কাটিং এর সরঞ্জাম সহ গ্রেপ্তার করে সরোজ দত্ত কে।
তবে সরোজ এর দাবি তাকে অন্যায় ভাবে আটক করা হয়েছে, তিনি আগে এই ধরনের কাজ করলেও ,বর্তমান কাটিং গ্যাসের ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন। আজ তাকে কাঁথি মহকুম আদালতে তোলা হবে। পাশাপাশি কাঁথি থানার পুলিশ খতিয়ে দেখছে এর সঙ্গে কেউ যুক্ত রয়েছে কিনা ?

