একদা ব্রাত্য হয়ে যাওয়া রান্নার স্টোভের চাহিদা বাজারে ঊর্ধ্বমুখী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৭,মার্চ :: একদা গৃহস্থ বাড়ির রান্না সম্পন্ন হতো মাটির উনানে, পরবর্তীতে গৃহস্থ বাড়ির রান্নার প্রচলন ছিল স্টোভে। পরবর্তীতে গ্যাসে রান্না হবার প্রচলনে স্টোভে রান্না হওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিল অনেকেই।

তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ইরানের সাথে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে বারুদের কালো ধোঁয়ার গন্ধে টেকা দেয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে মহার্ঘ্য হয়েছে রান্নার গ্যাস। গ্যাসের দাম একদিকে যেমন বেড়েছে পাশাপাশি বাজারে বেড়েছে স্ট্রোভের চাহিদা।

বিধান মার্কেটের এক ব্যবসায়ী জানিয়েছে স্টোভের চাহিদা ক্রমশই ঊর্ধ্বমুখী বর্তমানে। দেদার বিক্রি হচ্ছে, চাহিদা ক্রমশই বাড়ছে। তিনি বিক্রি করবার জন্য যতগুলো স্টোভ এনেছিলেন, প্রায় সবগুলি বিক্রি হয়ে গেছে মাত্র অবশিষ্ট রয়েছে একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =