একাধিক গ্রামে প্রচার করলেন হরিশ্চন্দ্রপুর আসনের বিজেপি প্রার্থীর রতন দাস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: রবিবার ২৯,মার্চ :: ঢাক বাজিয়ে আজ হরিশ্চন্দ্রপুরের দু’নম্বর ব্লক এলাকার একাধিক গ্রামে প্রচার করলেন হরিশ্চন্দ্রপুর আসনের বিজেপি প্রার্থীর রতন দাস।

প্রাক্তন সেনা রতন দাস এদিন ঢাকিদের নিয়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের, অন্তর্গত বারদুয়ারি ক্ষান্তা খুনিয়া পাহাড় সুলতান নগর সহ একাধিক গ্রাম পরিক্রমা করেন তিনি। এদিন রতন দাস ঢাকীদের নিয়ে ঢাক বাজিয়ে যথাক্রমে গ্রামগুলিতে ঘুরেন।প্রার্থীর সঙ্গে ঢাকিদের ঢাকের তালে কর্মীদের ও নাচতে নাচতে প্রচার করতে দেখা যায়।। আর এই অভিনব প্রচার দেখতে ভিড় জামন গ্রামবাসীরা। রতন বাবু বলেন আজ সুলতান নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে আমি প্রচার করলাম পায়ে হেঁটে এবং সঙ্গে ঢাকিদের নিয়ে।

এবার রাজ্যে বিজেপি সরকার আসবে তার আভাস আমি এলাকাতেই পেয়ে যাচ্ছি। মানুষের ভালো সাড়া আছে মানুষ আমার পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =