নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: গত কয়েক মাস ধরে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এবার কূল কিনারা খুঁজে বের করল পুলিশ। রাতে পেট্রলিং এর মধ্যে দিয়ে এবং চিরুনি তল্লাশি চালিয়ে মিলল পুলিশের বড়সড় সাফল্য। একাধিক মন্দিরে চুরি যাওয়া প্রায় এক কেজি সোনা ও রুপার অলংকার উদ্ধার।
পুলিশের জালে গ্রেপ্তার তিন অভিযুক্ত। যার মধ্যে জড়িত রয়েছে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ী। চোরেদের কাছ থেকে এই অলংকার সংগ্রহ করত ওই ব্যবসায়ী। সূত্র মারফত পুলিশ জানতে পারে এই চুরির ঘটনার সাথে বড় চক্র জড়িয়ে আছে। এরপরেই বিশেষ তদন্তে নামে পুলিশ।
বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে একাধিক চুরির ঘটনার বিষয় সম্পর্কে জানান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে একাধিক মন্দিরে বারেবার চুরির ঘটনা ঘটছিল, চুরির ঘটনা উদঘাটন করতে কালঘাম ছোটে পুলিশের।
যদিও কুল কিনারা খুঁজে বের করতে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছিল। এরপর গভীর রাত এবং বেশিরভাগ সময় সক্রিয়তার সাথে পেট্রোলিং চালিয়ে একাধিক মন্দিরে চুরির ঘটনার উদঘাটন করল পুলিশ।
নদিয়ার শান্তিপুর কালনার একটি মন্দিরের চুরির ঘটনা এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাসভবনের সংলগ্ন শিব মন্দিরে চুরির ঘটনার অলংকার উদ্ধার করল পুলিশ। যার ওজন প্রায় এক কেজি। শুধু তাই নয় চুরি যাওয়া পূজোর কাঁসা পিতলের বাসনও উদ্ধার করা হয়

