এক রাতের ভারী বৃষ্টিতেই আলু চাষে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: এক রাতের ভারী বৃষ্টিতেই আলু চাষে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। মাঠে জমে থাকা জলের কারণে আলু পচে গিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

উত্তরবঙ্গের কোচবিহার জেলার চান্দামারী অঞ্চলের হস্তবূধ-কষালডাঙা গ্রামের কৃষক আউয়াল মিয়া জানান, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৮ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টির জলে জমিতে জল জমে পুরো ফসল নষ্ট হয়ে গেছে ।

শুধু তিনি নন, একই পরিস্থিতিতে আজ বিপাকে পড়েছেন এলাকার বহু কৃষক। বিঘার পর বিঘা আলুর জমি জলে তলিয়ে গিয়ে পচে যাওয়ার ঘটনায় হতাশা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে চাষিদের মধ্যে।

এদিকে ফলিমাড়ি ব্রহ্মত্কসালডাঙা এলাকার কৃষক উজ্জ্বলও জানাচ্ছেন, এই অকাল বৃষ্টি তাদের বছরের সবচেয়ে বড় আশা ভেঙে দিয়েছে। এখন কীভাবে ঋণ শোধ হবে এবং নতুন করে চাষ শুরু করবেন— সেই চিন্তায় দিন কাটছে তাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =