এবার বসিরহাট সীমান্তে শক্ত নজরদারি – চলবেনা কোনো অনিয়ম – দেখুন পুলিশের বেনজির তত্পরতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২৫,মার্চ :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে সরূপনগর সন্দেশখালি ইগনগঞ্জ হাড়োয়া এই জায়গাগুলো নির্বিঘ্নে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সরজমিনে উত্তর ২৪ পরগনা জেলার শাসক শিল্পা চৌরাসিয়ার |

বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল কেন্দ্রীয় বাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে সরোজমিনে সীমান্তের একাধিক বুথ পরিদর্শন করলেন – একদিকে যেসব কেন্দ্রে ভোট হবে সেই বুথ গুলোকে পরিদর্শনে করলেন

অন্যদিকে তার পাশাপাশি দেখলেন কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিকমত রাজ্যে আগে থাকতেই বাহিনী মোতায়ন করা হয়েছে যাতে সুষ্ঠু নির্বাচন করতে পারে। ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তেই অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে এমনটাই জানালেন জেলা শাসক পুলিশ সুপার ।

একদিকে ড্রোন অন্যদিকে নাইট ভিশন ক্যামেরা নাকা চেকিং ও সিসিটিভি ক্যামেরায় সুষ্ঠু নির্বাচন করতে ভোটের সব রকম দিকগুলো তারা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =