নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: রবিবার ১,মার্চ :: নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।এবার বিচারাধীন তালিকায় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নাম। জানা গিয়েছে গোয়ালপোখর বিধানসভায় প্রায় ৭৮ হাজার ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে।
এই ভোটারদের তালিকায় নাম রয়েছে গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর। তিনি বলেন আমরা মন্ত্রী, বিধায়করা ভিআইপি, আমাদের ভোটার লিস্টের সাইডে স্টার মার্ক থাকে। কিন্তু আমার নাম বিচারাধীন তালিকায় রয়েছে।
শুধু তাই নয় গোয়ালপোখরের বিপ্রীত গ্রামের বাসিন্দা। তার গ্রামে মোট ভোটার সংখ্যা ১৪০০। এর মধ্যে ৯০ জন ভোটার বাদ দিয়ে বাকি সবকটাই ভোটারের নাম বিচারাধীন তালিকায়। যদিও বিষয়টি কোর্টের জজরা দেখছেন। সঠিক কাজ হবে বলে তিনি আশাবাদী।

