এবার যুদ্ধের আঁচ পড়ল – বর্ধমানের গ্যাস সঙ্কটে থমকাল ভোগ বিতরণ, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাত্যহিক অন্নভোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৩,মার্চ :: আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সঙ্কটের ছায়া এবার পড়ল রাজ্যের আধ্যাত্মিক পরিমণ্ডলেও। বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা-র মন্দিরে প্রতিদিনের ভোগ প্রসাদ সাধারন ভক্তদের জন্য বিতরণের কর্মসূচি

শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ , বৃহস্পতিবার নোটিশ জারি করে মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষ। মায়ের অন্য ভোগ চালু থাকবে বলে জানান মন্দিরের ট্রাস্ট বোর্ডের কর্তৃপক্ষ।

মূলত ভোগ রান্নার জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অপ্রতুলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ড।মূলত বিদেশে যুদ্ধের জন্যই গ্যাস সরবরাহ সংকট গোটা রাজ্যে জুরে। তার প্রভাব পড়েছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি মা সর্বমঙ্গলা মন্দিরে।

মন্দির সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সঙ্কট এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের জেরে স্থানীয় স্তরেও গ্যাসের জোগানে সমস্যা দেখা দিয়েছে।

তারই প্রত্যক্ষ প্রভাব পড়েছে বর্ধমানের ঐতিহ্যবাহী মা সর্বমঙ্গলা মন্দির-এ। প্রতিদিনের মতো ভক্তদের জন্য অন্নভোগ রান্না করা বর্তমানে সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্দির ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ জানান, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন ভক্তের জন্য এখানে অন্নভোগ রান্নার ব্যবস্থা করা হয়।

এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে দৈনিক অন্তত চারটি বড় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি পর্যাপ্ত সিলিন্ডার দিতে পারছে না বলেই তারা জানিয়েছে।

তার কথায়, “দীর্ঘদিনের প্রথা মেনে ভক্তদের জন্য প্রতিদিন অন্নভোগের আয়োজন করা হয়। কিন্তু গ্যাস সিলিন্ডারের সরবরাহে সমস্যা হওয়ায় সেই ব্যবস্থা বজায় রাখা এই মুহূর্তে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই অনিচ্ছা সত্ত্বেও আপাতত ভোগ বিতরণের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =