নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বৃহস্পতিবার ৫,মার্চ :: SIR আবহে পূর্ব বর্ধমান জেলার মেমারীতে আরো ২১ জন হাতে পেলো CAA সার্টিফিকেট। CAA পেলো আফগানিস্তান , বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা যারা ওই সব দেশে নির্যাতিত।
সেসব উদ্বাস্তুদের জন্য ভারতীয় নাগরিকত্বের একটি ত্বরান্বিত পথ প্রদান করে নাগরিকত্ব আইন, SIR অনেকের নাম বাদ গেছে যারা বাংলাদেশ থেকে এসেছিলো তাদের নাগরিকত্ব পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য CAA ব্যবস্থা ।
পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত পারিজাত নগর এলাকায় ২১ জনের হাতে CAA সার্টিফিকেট তুলে দেয়া হয়, এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিদাস মন্ডল বলেন উদ্বাস্তু হিন্দুদের কোন চিন্তা নেই CAA এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবেন। যারা এই সার্টিফিকেট পেলেন সকলেই খুশি হয়েছেন।

