এসআইআর-এর প্রতিবাদে বিক্ষোভ, এসডিও অফিসের গেট ভেঙে ঢুকল কংগ্রেস কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৩,মার্চ :: যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দপ্তর চত্বর।

কংগ্রেস কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে গিয়ে এসডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং শুরু হয় স্লোগান ও প্রতিবাদ।

এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, ফলে তাদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কংগ্রেসের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =