এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে আসানসোলে কংগ্রেসের পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১০,মার্চ :: এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ নাম বাতিল হওয়া এবং বহু নাম এখনও বিচারাধীন অবস্থায় থাকার প্রতিবাদে আসানসোলের গির্জা মোড়ে বিক্ষোভে সামিল হল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। এদিন বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকাও দাহ করেন।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা এই পুরো প্রক্রিয়াকেই একটি চক্রান্ত বলে দাবি করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য কমিটির নেতা প্রসেনজিৎ পুইতোন্ডি, শাহ আলম সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলও ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =