এস‌আইআর ভোটার তালিকায় নাম না থাকায়‌ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন‌ এক ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ৪,মার্চ :: এস‌আইআর ভোটার তালিকায় নাম না থাকায়‌ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন‌ এক ব্যক্তি। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের নয়াবস্তী এলাকায় থাকা এল‌আইসি কোয়ার্টারে। মৃত‌ ব্যক্তির নাম গৌরাঙ্গ দে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন তারা। কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তার খতিয়ে দেখছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + nineteen =