নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ২,মার্চ :: আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে নদিয়া জেলায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদে রাস্তায় নামলো তৃণমূল। ধিক্কার জানায় নির্বাচন কমিশন কে।
পরিকল্পিতভাবে কেন্দ্রের বিজেপি সরকারের মদতে এস আই আর করেছে নির্বাচন কমিশন। আমরা একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। প্রয়োজনে গোটা বাংলা জুড়ে চলবে আন্দোলন। এদিন নদিয়ার শান্তিপুরের রাজপথে এইভাবেই প্রতিবাদে সরব হতে দেখা গেল তৃণমূল নেতৃত্বদের।
প্রতিবাদ মিছিলে অংশ নেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।
সম্প্রতি রাজ্য এস আই আর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন যেখানে রাজ্যের পাশাপাশি নদীয়া জেলায় শুনানির ডাক পাওয়া প্রায় ৬২ হাজার ৩০০ ভোটারের নাম ডিলিট করে দেয়া হয়েছে ।
এরপরেই দুশ্চিন্তায় পড়েছে সাধারণ ভোটাররা। কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে সেই চিন্তাতেই ছুটছে মাথার ঘাম। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই এসআইআর সম্পূর্ণ চক্রান্ত, কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বে চলতে চাইছে কমিশন।
বাংলার ভোটারদের ভোট অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে কেন্দ্রশাসিত বিজেপি। এই বাংলায় একটিও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না, প্রয়োজনে গোটা বাংলা জুড়ে চলতে থাকবে আন্দোলন।
উল্লেখ্য বাংলার এস আই আর চক্রান্ত নিয়ে আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নদীয়া জেলায় এস আই আর চক্রান্ত নিয়ে প্রতিবাদে রাস্তায় নামলো তৃণমূল।
এখন দেখার তৃণমূলের প্রতিবাদের ঝড়ে টনক নড়ে কি কমিশনের, নাকি সিদ্ধান্তকেই বহাল রাখবে কমিশন। বলবে সময়।

