এস আই আর এর নামে মেখলিগঞ্জ বিধানসভায় ২৬ হাজার বৈধ ভোটারের নাম বাতিল হয়ে গেছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: এস আই আর এর নামে মেখলিগঞ্জ বিধানসভায় ২৬ হাজার বৈধ ভোটারের নাম বাতিল হয়ে গেছে ।

একজনও বৈধ ভোটারের নাম বাতিল করা চলবে না এই দাবিতে আজ চ্যাংড়াবান্ধায় বিডিও অফিসে তুমুল বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট) দল ।

শনিবার বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড় থেকে চ্যাংড়াবান্ধা বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল পরিক্রমা করে নেতাজীর মূর্তির পাদদেশে এসে শেষ হয়।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন যোগেশ চন্দ্র রায় প্রমূখ। সংগঠনের মেখলীগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন বলেন ২৬ হাজার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাতিল আমরা কিছুতেই মেনে নেব না।

প্রত্যেক বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে রাখতে হবে এই দাবিতে আগামী ২রা মার্চ সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 6 =