এস আই আর চূড়ান্ত তালিকায় নাম বাদ নদিয়া জেলা পরিষদের বিজেপির দু দুবারের বিজয়ী সদস্যার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ১,মার্চ :: এস আই আর এর চূড়ান্ত তালিকায় এবার নাম বাদ পরলো নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্যা হিরন্ময়ী সরকারের। তার অভিযোগ বিজেপি তার এলাকায় পাটি পাততে পারেনি।

আর সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা করে তৃণমূল বি এল ও দের দিয়ে তার নাম বাদ করিয়েছে।

তার নাম বাদ দেওয়ায় সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার মূল দায় চাপিয়েছেন ব্লক যুব সভাপতি সুশান্ত মন্ডলের বিরুদ্ধে।

হিরন্ময়ীর দাবি, তার দুই দিদির নাম চূড়ান্ত তালিকায় ঠিকঠাক থাকলেও শুধুমাত্র তিনি বিরোধী দল করেন বলে তার নাম এস আই আর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

হিরন্ময়ী দেবী এও জানান, নির্বাচন কমিশন ও এই প্রক্রিয়া কেন্দ্রের হলেও রাজ্যে যে সমস্ত বিএলওরা রয়েছে তারা সকলেই রাজ্য সরকারের কর্মচারী। তাই রাজ্য সরকারের এই কর্মচারীদের দিয়ে বেছে বেছে যারা বিজেপি করে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

এস আই আর চালু হওয়ার পরে হিরন্ময়ী ও তার স্বামী দুজনকেই এসআইআরে তলব করা হয়েছিল। স্বামীর নামের মাঝে কুমার দেওয়া নিয়ে জটিলতা তৈরি হলেও সেই সমস্যা মিটে যায় কিন্তু হিরন্ময়ী দেবীর নাম বাদ গেল কিভাবে সেটা তিনি নিজেও জানেন না।

যদিও এ বিষয়ে তৃণমূল ব্লক যুব সভাপতি সুশান্ত মন্ডলের বক্তব্য, আমরা চাই না যে কারো নাম বাদ যাক। উনার নাম বাদ যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

নির্বাচন কমিশন সম্পূর্ণটা কেন্দ্রের সেটা সকলেই জানে এখানে আমার নামে যদি অভিযোগ করে সেটা একেবারে মিথ্যা এবং ভিত্তিহীন। তবে যতটুকু শুনেছি উনি ২০০৩ সালে বাংলাদেশ থেকে এখানে আসেন। ২০০৫ সালে সম্ভবত মাধ্যমিক পরীক্ষা দেন এখানে। উনার মা-বাবা বাংলাদেশেই থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =