কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক তাবারক আলি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: রবিবার ৫,এপ্রিল :: তাবারক আলীর মন্তব্য ছিল এই ভোটটা আমাদের কাছে সেমিফাইনাল এই ভোটে তৃণমূলের তোলাবাজদের যদি না হারাতে পারি আগামী দিনের পঞ্চায়েত ভোট কিংবা পৌরসভা ভোটে আপনারা কেউ ভোট দিতে পারবেন না।

কারণ এই রাজ্য সরকার তৃণমূল পুলিশকে দিয়ে আপনাদের অধিকার কেড়ে নেবে। আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের তোলাবাজদের তেমন ক্ষমতা ছিল না , এই পুলিশ তৃণমূলের চামচাগিরি করে তাদের সহযোগিতা করেছে।

আমরা দেখেছিলাম ১৮ টা ওয়ার্ডে গুন্ডাগিরি করে রাজ্য পুলিশের হাত ধরে ছাপ্পা মেরে মানুষের অধিকারটা কেড়ে নিয়েছিল। আজ তিন হাজার টাকা পাওয়া তৃণমূলের কাউন্সিলরদের চারতলা বিল্ডিং হয় কি করে? যারা ঘুষ দিতে পেরেছে তোলাবাজদের তারাই আবাস যোজনার বাড়ি পেয়েছে,

যাদের টালির ঘর যাদের ত্রিপল এর বাড়ি তাঁরা আবাসের বাড়ি পায়নি, যারা ৫০ হাজার ৭০ হাজার ২৫ হাজার দিতে পেরেছে তোলাবাজদের তাদের বাড়ি হয়েছে। মুখ্যমন্ত্রী যার দলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল কুরবান আলী শা, তাঁর নিজের দলের কর্মীকে বিচার দিতে পারল না

এই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি, নিজে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিলেন । নিজের দলের সভাপতিকে যদি বিচার দিতে না পারেন তাহলে আপনারা আমারা সাধারণ মানুষ বিচার পাব কোথা থেকে,

এই তোলাবাজ দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে নিজের দলের কর্মীদের বিচার দিতে পারে না। বিস্ফোরক মন্তব্য কংগ্রেস থেকে আই এস এফ এ যোগ দেওয়া নেতা শেখ তাবারক আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =