করণদিঘী থানার রসাখোয়া পুলিশ ফাঁড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মহিলা

নিজস্ব সংবাদদাতা ::  সংবাদ প্রবাহ :: করণদিঘী :: বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি ::  করণদিঘী থানার রসাখোয়া পুলিশ ফাঁড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মহিলা । উওর
দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া পুলিশ ফাঁড়ির বেতনা দীঘলগাও থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ সহ বছর ২০ এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
মহিলার নাম মাফুজা খাতুন। বাড়ি বেতনা দীঘলগাও গ্ৰামে । পুলিশ সূত্রে জানা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতনা দীঘলগাও গ্ৰামে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়। করণদিঘী থানার পুলিশ জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত মহিলাকে ইসলামপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =