কর্ণাটককে হারিয়ে প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীর – ভারতীয় ঘরোয়া ক্রিকেটে রচিত হলো নতুন ইতিহাস

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আজ নতুন ইতিহাস রচিত হলো । প্রথমবার রঞ্জি ট্রফির খেতাব জিতল জম্মু-কাশ্মীর। ফাইনাল ম্যাচে কর্ণাটকের মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচের প্রথম থেকে জম্মু-কাশ্মীরের দাপট ছিল অব্যাহত।

প্রথম ইনিংসে ৫৮৪ রানের মাইলস্টোন রান করে জম্মু-কাশ্মীর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে একেবারে সুবিধা করতে পারেনি কর্ণাটক।

২৯৩ রানে অলআউট হয়ে যায়। ফলোয়ানের ঝুঁকি না নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জম্মু-কাশ্মীর। তবে ১১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায় তারা।

তবে ঠিক তারা সামলে নেয়। জম্মু-কাশ্মীরের চার উইকেটে ৩৮২ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। কর্ণাটকের কাছে জয়ের জন্য ৬৩৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা সামনে এসে দাঁড়ায়। তারা বুঝেই যায় এরা করতে পারবে না, পরাজয় স্বীকার করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + one =