নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৯মার্চ :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন তিনি।
সেখানে আধিকারিকদের উদ্দেশে কমিশনারের কড়া মন্তব্য, “অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি?”
বৈঠক সূত্রে খবর, আধিকারিকদের পদের ‘মোহ’ ভুলে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি সাফ জানান, জেলাশাসক হোন বা পুলিশ কমিশনার—কর্তব্যে গাফিলতি দেখা গেলে কেউ পার পাবেন না।
এমনকি নির্বাচন মেটার পর কোনো আধিকারিক দোষী সাব্যস্ত হলেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ অনিবার্য। বিশেষ করে নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এবার ‘শেষ দেখে ছাড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কমিশনারের মতে, বিশেষ নিবিড় পরিমার্জন পর্বেও অনেক আধিকারিক গাইডলাইন অমান্য করেছেন, যা একেবারেই কাম্য নয়।

