কলকাতার সোনাগাছি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৩০,মার্চ :: শাড়ি ও নগদ টাকা দেখিয়ে এক বৃদ্ধার সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনতাই করার অভিযোগে হাওড়া থানার পুলিশ বিভাগ কলকাতার সোনাগাছি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি হাওড়ার বেলিলিয়াস রোডে ঘটেছে। জানা যাচ্ছে, ওই যুবক বৃদ্ধাকে একটি শাড়ি ও ১,০০০ টাকা দেওয়ার কথা বলে ডেকে একটি বাড়ির সিঁড়িতে বসিয়ে তাঁর পরা সমস্ত সোনার গয়না খুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এই ফুটেজের ভিত্তিতেই অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =