কল্যাণী পুনরুদ্ধারে মরিয়া প্রয়াস তৃণমূলের, প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি তৃণমূল কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: শুক্রবার ৩,এপ্রিল :: কল্যাণী পুনঃরুদ্ধারে মরিয়া প্রয়াস তৃণমূলের, প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি তৃণমূল কর্মীরা। আসন্ন বিধান সভা নির্বাচনে কল্যাণীতে তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডল।

এদিন প্রার্থীর সমর্থনে গয়েশপুর পৌর ১৮ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করলেন তৃণমূল কর্মীরা। রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

তবে ২০২১ সালে তৃণমূলের কাছ থেকে কল্যাণী বিধান সভা কেড়ে নিয়েছিল পদ্মশিবির এই কল্যানী বিধান সভা ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূলের দখলে ছিল।

পাঁচ বছর পর আবার ২০২৬ বিধান সভা নির্বাচন । নিজেদের গড় পুনঃরুদ্ধারে মরিয়া প্রয়াস তৃণমূলের। তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডলের সমর্থনে কল্যাণী বিধানসভার গয়েশপুর শহর জুড়ে প্রচারের ঝড় তুলেছে তৃণমূল কর্মীরা।

ইতিমধ্যে দেওয়াল লিখন সহ একাধিক কর্মসূচি সংগঠিত করেছে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে।

শুক্রবার সকাল থেকেই পৌর ১৮ নং ওয়ার্ডে জনসংযোগ শুরু করে দিল তৃণমূল কর্মীরা। এদিন মহিলা তৃণমূল কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখনো পর্যন্ত কল্যাণী বিধান সভায় বিরোধীদের পেছনে ফেলে প্রচারে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =