কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে তিন বিধান সভা কেন্দ্রের বাম প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: সোমবার ৬,এপ্রিল :: আসন্ন বিধান সভা নির্বাচনে নদীয়া জেলার কল্যাণী মহকুমা দপ্তরে তিন বিধান সভা কেন্দ্রের বাম প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিলেন।

চাকদা কেন্দ্রে বাম প্রার্থী নারায়ন দাসগুপ্ত, হরিণঘাটা বিধান সভার স্বপন কুমার সরকার এবং কল্যাণী বিধান সভার বাম প্রার্থী সবুজ দাস।

এই তিন বাম প্রার্থী শনিবার সকালে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মিছিল সহ কারে এদিন মহকুমা দপ্তরে আসেন বাম কর্মী সমর্থকরা। তবে এদিন মহকুমা দপ্তর জুড়ে প্রশাসনের কড়া নজরদারি ছিল।

মহকুমা শাসকের দপ্তরের বেশ কিছুটা আগেই বামেদের মিছিল আটকে দেয় পুলিশ। এরপর প্রার্থীরা মহকুমা দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =